মুন্সীগঞ্জ জেলা বিএনপি অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফিরুজ আলম বিপ্লব টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতীবৃন্দ মতবিনিময় সভা ২২ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় । এ সময় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মো: শাখাওয়াত হোসেন, উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রিয় কমিটির যুগ্ন- মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক এ কে এম ইরাদত মানু, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আলী আজগর রিপন মল্লিক। উক্ত অনুষ্ঠান শেষে মুন্সীগঞ্জ জেলা যু্বদল সভাপতি মিরকাদিম পৌরসভায় যুবদল নেতা মোহাম্মদ সোহেল রানা শহিদ শাওনের কবর জিয়ারত করেন ও শহিদের বাড়ীতে তার পিতা -মাতা ও স্ত্রী সন্তানের সাথে দেখা করে সকল প্রকার সহযোগিতা করার জন্য আশ্বাস দেন । অনুষ্ঠানে অসংখ্য যুবদলের নেত্রীবৃন্দ নিয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদল সভাপতি মোহাম্মদ সোহেল রানার সফরে অংশগ্রহণ করেন, টঙ্গিবাড়ী উপজেলা যু্দল সাধারন সম্পাদক প্রার্থী ও যুগ্ন – আহবায়ক আব্দুল করিম সুমন, কামারখাড়া ইউনিয়ন বিএনপি যুগ্ন- সাধারন সম্পাদক জাকির দেওয়ান, কামারখাড়া ইউনিয়ন বিএনপি ১নং ওর্য়াড সভাপতি জাহাঙ্গীর ঢালী,
২নং ওর্য়াড বিএনপি সাধারন সম্পাদক মোক্তার শেখ, সৎসজীবিদল সভাপতি জহির ঢ়াড়ী, যুবদল নেতা নোমান মোল্লা, যুবদল নেতা রাসেল মোল্লা, সাবেক ছাত্রদল সভাপতি শাহ জামাল সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতীবৃন্দ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *