দোহারে শামীমা রহিম শীলার নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ঢাকার দোহার উপজেলায় ঢাকা জেলা মহিলাদলের সভাপতি শামীমা রহিম শীলার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা জেলা, দোহার উপজেলা ও পৌর মহিলাদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে লটাখোলা করম আলী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় শামীমা রহিম শীলা বলেন, দেশে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা মহিলাদল কোনো অবস্থাতেই তা মেনে নিব না। ঢাকা জেলা মহিলাদল সব সময় আওয়ামী লীগের নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক স্বর্ণা মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ঈশিতা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক শাহানাজ আক্তার, দপ্তর সম্পাদক বিথী আক্তার, সহ-দপ্তর সম্পাদক কাজল রেখাসহ বিভিন্ন ইউনিয়নের মহিলাদলের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *