মো. নাজমুল হোসেন: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে সামাজিক বিচ্ছিন্নতা । সে কারণে বেকার হয়ে পরছেন দিনমজুররা। সেই সাথে অসহায় ও হতদরিদ্র মানুষেরাও মানবেতর দিন কাটাচ্ছেন । তাদের কথা চিন্তা করে বিশিষ্ট সমাজ সেবক ও এস.কে ট্রাভেলস, আল- তামিম ওভারসিসের স্বত্বাধিকারী হাবিবুর রহমান হাবির ৩০০ জন দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। গত শুক্রবার (৩মার্চ) বিকালে ঢাকার নবাবগঞ্জে নিজ বাস ভবন শৈল্যা থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এই সংকটময় অবস্থায় খাদ্যসামগ্রী পাওয়া হালিম বলেন, ভাইরাসের কারণে আমরা কাজ কামে যেতে পারছি না। ঘরে খাওন নাই। হাবিব আমাগো চাল ডাল দিয়া সহায়তা করেছে। আমরা আল্লাহ দরবারে তার জন্য দোয়া করি। তিনি যেনো সব সময় মানুষের বিপদে দাঁড়াতে পারে।
তার সঙ্গে সুর মিলিয়ে শেফালী সরকার বলেন, ওনি ঈদ আর পুজা নাই আমাগো সব সময় সহায়তা করে। তার কাছ থেকে আমরা কখনো খালি হাতে ফিরত যায়নি। সব সময় আমাগো পাশে থাকে।
এব্যাপারে সমাজ সেবক হাবিবুর রহমান বলেন, বর্তমান পুরো বিশ্ব করোনা নামক ভাইরাসে আক্রান্ত। সামাজিক বিচ্ছিন্নতা দূর করতে দিনমজুররা কাজে যেতে পারছে না। তাই আমার যতটুকু সাধ্য ছিলো আমি মানুষের পাশে এসে দাড়িয়েছি । সেই সাথে আমি আহব্বান জানাচ্ছি যাদের অর্থ আছে আপনারা আপনাদের প্রতিবেশি সহ দরিদ্রদের পাশে দাঁড়ান। তাহলে দেখবেন কাউকে না খেয়ে মরতে হবে না। এসময় লুৎফর রহমান, মো. কালাম, পরিমল সরকার, রঘু নাথ সরকার, মো. মামুন শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।
