নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল-মামুন লাভলু মোল্লার নির্বাচনী উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার বাহ্রা ৫ নং ওয়ার্ডের আংশিক এলাকায় আজমল হক মোল্লার আয়োজনে এ উঠানবৈঠক অনুষ্ঠিত হয়।
নির্বাচনী উঠানবৈঠকে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং আগামী দিনে ইউনিয়নকে আরও সুন্দর ও আধুনিকভাবে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আল মামুন লাভলু মোল্লা বলেন, আমি নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চাই। বিশেষ করে রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের মতামত ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে একটি উন্নত, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করব।
বৈঠককে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আগামী নির্বাচনে আল মামুন লাভলু মোল্লার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সমর্থকরা।
বিএনপি নেতা শেখ আফিল উদ্দিনের সভাপতিত্বে ও আজমল হক মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুল আলিম নবাব, যুবদল নেতা কামরুল মোল্লা, বিএন পি নেতা হাজী আব্দুল মোন্নাফ মোল্লা, হাজী লুৎফর রহমান, আব্দুল কাদের, শেখ আব্দুল হামেদ, শেখ মোকসেদ আলী, শেখ আব্দুল আজিজ, যুবদল নেতা মুক্তার মোল্লা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
