নবাবগঞ্জে সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের স্মরণসভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:  ঢাকা-২ আসনের সাবেক এমপি ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ষষ্ঠমৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের মেলেং খালপার হাফিজিয়া মাদ্রাসায় এতিম শিশু ও দলীয় নেতাকর্মিদের নিয়ে এ স্বরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুমের একমাত্র মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান। এসময় তার রুহের মাগফেরাত কামনায় দেয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে শেষে বিভিন্ন মাদ্রাসায় আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের দুপুরের খাবারের আয়োজন করেন। স্মরণ সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের এমপি ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এসময় তিনি বলেন, আব্দুল মান্নান শুধু একজন নেতাই ছিলেন না, তিনি এই অঞ্চলের অভিভাবকও ছিলেন।
উক্ত সভায় বক্তব্য রাখেন মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মেহনাজ মান্নান, বিএনপি নেতা মো. রফিক, সিআইপি গোলাম মোস্তফা, এসময় আব্দুল মান্নানের স্মৃতিচারন করেন তার একমাত্র নাতি আরিজ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০২০ সালের ৪ আগষ্ট তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি ঢাকা-২ আসন থেকে চার বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *