দক্ষিণ কেরানীগঞ্জে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যুবলীগ নেতা মোহাম্মদ আলী হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবলীগ নেতা কেরানীগঞ্জ উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আবুল কালাম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আগানগর ইউনিয়নের ইস্পাহানি আবাসিক এলাকা থেকে রোববার রাতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা আলী হোসেনকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে সরকারকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন কর্মকান্ডসহ একাধিক মামলা রয়েছে। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে । এলাকাবাসীরা জানান,গ্রেফতারকৃত যুবলীগ নেতা আলী হোসেন সরকারকে অস্থিতিশীল করার জন্য গোপনে নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন জায়গায় সমবেত হয়ে সরকার বিরোধী কর্মকাণ্ড কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *