সিংগাইরে সাংবাদিকদের প্রতিবাদ সভা

মো. রকিবুল হাসান বিশ্বাস (মানকিগঞ্জ) : সরকারি ত্রান বিতরণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহ সুলতান আহমেদকে ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন দ্বারা নির্যাতনের ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন সিংগাইর উপজেলার সাংবাদিকেরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিংগাইর প্রেসক্লাবে আলোচনার এক পর্যায় এই নিন্দা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাপ্তাহিক সংবাদ জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. কোহিনূর ইসলাম রাব্বি, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো. রকিবুল হাসান বিশ্বাস, দৈনিক যুগান্তর প্রতিনিধি মুহ: মিজানুর রহমান বাদল, দৈনিক বর্তমান প্রতিনিধি মোহাম্মদ আলী রিপন, বাংলাদেশের খবর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, এন্টি ক্রাইম বিডি২৪.কম নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাপ্তাহিক সংবাদ জমিন প্রতিনিধি মো. সোহেল রানা ও আল-আমিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *