নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক কাজল কুমার রায় (৪৯) নিহত হয়েছেন| এ ঘটনায় ঘাতক নসিমন চালক মানিক (৪৫)-কে আটক করেছে পুলিশ| পাশাপাশি এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে|
রোববার সকালে উপজেলার টিকরপুর এলাকায় এন মল্লিক পাম্পের সামনে ঢাকা-বান্দুরা আন্তঃজেলা সড়কে এ দুর্ঘটনা ঘটে|
নিহত কাজল কুমার রায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের সুনীল কুমার রায়ের ছেলে|
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর সিএনজি চালক গুরুতর আহত হন| স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন|
খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত নসিমনটি জব্দ ও চালক মানিককে আটক করে| নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে|
