সিংগাইরে করোনা ভাইরাস সচেতন করছেন ওসি তদন্ত

মো. রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ) : করোনা ভাইরাস সম্পূর্কে মানিকগঞ্জের সিংগাইরে জনসাধারণের মধ্যে জনসচেতন করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সিংগাইর থানা ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান। তিনি তার থানা স্টাফদের নিয়ে উপজেলার অলি-গলি হাট বাজারে মাইকিং করে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া, মাস্ক ব্যবহার, সামাজিক দূরুত্ব বজায় রেখে চলাফেরার দিক নির্দেশনা দিয়ে থাকেন।

মঙ্গলবার (৩১ই মার্চ) দিনব্যাপি উপজেলার চারিগ্রাম বাজার, গোলাইডাঙ্গা বাজার, জামশা বাজার, বলধারা বাজার, বাইমাইল, বায়রা বাজারসহ রাস্তায় যারা অযথা ঘুরাঘরি করছে তাদের ঘরমুখি করতে পুলিশের জুড়ালো তৎপরতা দেখা গেছে।

এ সময় ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমানের সাথে সহযোগিতা করেন- সিংগাইর থানার এসআই মো. আনোয়ার হোসেন, এসআই মো. আলমগীর হোসেন, এসআই মো. বাবুল হোসেন।

ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন- দেশের এ দূর্যোগ মুহূর্তে করোনা ভাইরাস সম্পকের্ জনসাধারণের বুঝানোর চেষ্টা করছি। তাছাড়া এই মুহূর্তে সবাইকে ঘরমুখি হওয়ার আহবান করছি। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *