টঙ্গিবাড়ী থেকে ফিরোজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া উভয় পক্ষের ৫ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে । আহতদেরকে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । এ ঘটনায় উভয়েরই টঙ্গিবাড়ী থানায় অভিযোগ করেন । জানা গেছে, মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়নের চাঠাতিপাড়া শেখ কাবেল উচ্চ বিদ্যালয়ে শুক্রবার সকাল ১১ টায় এস এস সি পরীহ্মার্থীদের বিদায় অনুষ্ঠানের সময় বিদ্যালয় অডিটোরিয়ামে ব্যানার টাঙানো নিয়ে এলাকার শেখ পরিবারের শেখ আলী জাফর ও বেপারী পরিবারের আমিনুল ইসলাম বেপারীর মাঝে কথা কাটাকাটি হয় ।এ পর্যায় উভয়ের মধ্যে সংর্ঘষ জড়িয়ে পরে ।
এ সময় উভয়েরই কাঠের লাটি ও চেয়ার নিয়ে কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়ায় ৫ জন আহত ও প্রায় ১শত চেয়ার ভাংচুর করা হয় । আহতরা হলেন, মো: শতকত (১৮), মো: জহির বেপারী ( ৫৫), রিয়াজুল মল্লিক (৫০), মো: আলিনুর (৪৫), রাব্বি (১৯) ।
টঙ্গিবাড়ী থানা তদন্ত কাজী মাসুদ জানান, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে । তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
