সিরাজদিখানে ছাত্রের বিরুদ্ধে ইছাপুরা স্কুল শিক্ষকের জমি দখলের অভিযোগ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক শিক্ষকের জমি দখল করে বালু ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষক দাবি করেছেন, অভিযুক্ত ছাত্র ইছাপুরার মৌজার ৪ নং দাগের ২৫৭৭ নং খতিয়ানের তার জমির প্রায় সাড়ে ৮ ফুট জায়গার অংশ দখল করে সেখানে জোরপূর্বক বালু ভরাট করেছেন এবং দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করে আসছেন। তিনি বলেন,ধারদেনা করে বহু কষ্টে ওই জমি কিনছি। আমার জমির সব কাগজপত্রও ঠিকঠাক আছে। নিয়মিত জমির খাজনাও দিয়্যা আসছি। আমরা কোনো দল করি না। কাউসার আমার ছাত্র সে জোর কইর‌্যা আমার ওই জমি দখল নিছে। তার ভয়ে ওই জমিতে যাইতে ভয় হয়।
অভিযুক্ত ওই ছাত্রের নাম কাউসার তালুকদার (৩৫)। তিনি ইছাপুরা ইউনিয়ন বিএনপির নেতার বন্ধু। ভুক্তভোগী শিক্ষক পরিমল দাস ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক। তার পরিবারের কেউ দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। গত ৫ আগস্ট সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে মোঃ জাহাঙ্গিও তালুকদারের ছেলে কাউসার তালুকদার ও দেলোয়ার মিঞা এসব করছেন বলে জানিয়েছেন তাঁরা।
ভুক্তভোগী শিক্ষক পরিমল দাসের অভিযোগ, গত ২০২৩ ইং সালে রাজদিয়া গ্রামের আরিফিন খানের কাছ থেকে ৫.৮৮ শতাংশ জমি সাবকব্লা রেজিন্ট্রি করে নাম জারি করে ভোগদখল করে আসছেন। গত ৩ জানুয়ারী ২০২৬ ইং রাত প্রায় সারে ১১ টায় ০১৯৯৫৪৬১৪১৭ মোবাইল নাম্বার থেকে কাউসার তালুকিদার ও দেলোয়ার মিয়া আমাকে ফোন দিয়ে বলেন স্যার আমার পাশের জমিটা বালু ভরাট করতে বালু এনেছি ওদের জমির মাপ নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝামেলায় বালু ফেলতে আমাদের অনেক টাকা লাগবে ,আমার আপনার জায়গার টিনের বেড়া সরিয়ে মাটি ফেলে পরে বেড়া দিয়ে দেবো। কিন্তু তিন মাস শেশ হলেও ওরা আমার বেড়া না লাগিয়ে আমার জায়গার ভেতর বালু ফেলে জায়গা সে দখলে নিয়েছে। তিনি বারবার অনুরোধ করা সত্ত্বেও অভিযুক্ত ছাত্র কাউসার জমি ছেড়ে দিচ্ছেন না। উল্টো ইউনিয়ন পরিষদে বিচার-সালিশের মাধ্যমে জমিটি নিজের দখলে নেওয়ার চেষ্টা করছেন। কাইসার জোর কইর‌্যা আমার ওই জমি দখল নিয়েছে। তার ভয়ে ওই জমিতে যেতে পারতাছি না।
এ ঘটনায় শিক্ষক ইতোমধ্যে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শেখ মোঃ আব্দুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)তৌহিদুল ইসলাম বাড়ি এবং সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ দেওয়ার প্রায় কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো কোনো কার্যকর প্রতিকার পাননি বলে জানিয়েছেন শিক্ষক পরিমল দাস ও তার স্ত্রী বীথি মিত্র ।
ভুক্তভোগী শিক্ষক পরিমল দাস বলেন, আমি একজন সাধারণ মানুষ। আমার নিজস্ব জমিতে অবৈধভাবে বালু ভরাট করে আমার জমির সারে ৮ ফুট জায়গা দখল করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি। আমি আমার জমি ফেরত চাই এবং এই হয়রানির অবসান চাই।
তিনি আরও জানান, এই পরিস্থিতিতে তিনি ও তার পরিবার চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে অভিযুক্ত কাউসার তালুকদার অভিযোগের ব্যাপারে বলেন, ওই জমি তাঁদের সম্পদ। জমির সব কাগজপত্র তাঁদের নামে রয়েছে। কারও জমি জোর করে দখল করা হয়নি। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপের মাধ্যমে সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশা করছেন ভুক্তভোগী শিক্ষক ও স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *