দোহারে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ও পিপিই বিতরণ করলেন লায়ন আব্দুস সালাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় করোনা ভাইরাস রোধে সরকারি নির্দেশনা মেনে শত শত পরিবার ঘরে অবস্থান করছে। এসময় তারা কাজে যোগ দিতে পারছেন না। বিশিষ্ট ব্যবসায়ী ও দোহার উপজেলা আওয়ামীলীগের সদস্য লায়ন আব্দুস সালাম চৌধুরীর পক্ষ থেকে এমন ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও পিপিই (গাউন ও মাস্ক) বিতরণ করা হয় ।

রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার বিলাসপুর এলাকায় শুরু হয় এ কার্যক্রম। এতে খুশি হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আব্দুস সালাম বলেন, করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে দোহারের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। এতে গৃহবন্দি হয়ে পড়েন অনেক পরিবারের সদস্য। এসব মানুষের মাঝে আমার ব্যক্তিগত তহবিল থেকে বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় দেয়া হয় নগদ টাকা, ১১শত পিপিই , ৪ হাজার মাস্ক, ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ১ লিটার সয়াবিন, ১ কেজি লবণসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।

নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এ ত্রাণ দেয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, এই উপজেলায় অনেক বিত্তশালী আছেন তারা যেন এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান।
এসময় তিনি সকলের উদেশ্যে বলেন, দেশ ও পরিবারের স্বার্থে বিদেশ ফেরত প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে ১৪ দিন নিজ বাড়িতে একা থাকার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *