শ্রীনগরে রাস্তায় বাঁশের বেড়া দিয়ে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তায় বাঁশের বেড়া দিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার উপজেলার কোলাপাড়া ইউনিয়নের উত্তর কোলাপাড়াসহ আশপাশের বাসিন্দারা এ মানববন্ধনের আয়োজন করেন।

বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি চলা মানবন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা হাসান, হাজী সোহেল,জাবেদ হোসেন,আলীম, হাজী গাফফার,আঃ হক,আলমগীর হোসেন,শাহজাহান,সোনাজুদ্দিন,আবু তাহের,আমিনুল,ইউসুফ,নাহিদ,আবুল,নুর হোসেন,হালিম,আলেক,শাহিন প্রমুখ।

উত্তর কোলাপাড়া এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিন নিজাম ও তার সহযোগিরা রাস্তায় বেড়া দিয়ে জনগণের চলাচল বন্ধ করে দিয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন।

ভুক্তভোগিরা অভিযোগ করেন, উত্তর কোলাপাড়া মুনসুর আলী মেম্বারের বাড়ী হতে একই এলাকার জালাল উদ্দিনের বাড়ী পর্যন্ত রাস্তাটি সরকারী ম্যাপের রাস্তা। এ রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার সহস্রাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীরাসহ মসজিদে নামাজ আদায়ে মুসুল্লিরা যাতায়াত করে আসছে। মাঝ খানে সরকারী খাসজমিসহ প্রায় একশত ফুট রাস্তা ব্যক্তি মালিকানা জায়গা থাকায় কিছুদিন আগে ওই রাস্তায় নাসির উদ্দিন নিজাম ও তার সহযোগিরা বাঁশের বেড়া দিয়ে তাদের চলাচল বন্ধ করে দেয়। এতে বিপাকে পরেছেন এলাকাবাসি। বৃহস্প্রতিবার সরকারি খাস জমি রক্ষা ও রাস্তা উদ্ধারে তারা মানববন্ধন করেন।

এ ব্যাপারে অভিযুক্ত নাসির উদ্দিন নিজাম বলেন, সরকারী রাস্তা আমার বাড়ী পর্যন্ত এসেছে। এরপর যারা রাস্তার জন্য প্রতিবাদ করছে ম্যাপের রাস্তা তাদের বাড়ীর উপর দিয়ে মুল রাস্তায় মিশছে। আমি আমার ব্যক্তি মালিকানা জায়গায় বেড়া দিয়েছি। তাদের যদি রাস্তার প্রয়োজন হয় তাহলে তাদের বাড়ির উপর দিয়ে যাওয়া ম্যাপের রাস্তা দিয়ে করুক। আমার জমির উপর দিয়ে রাস্তা নিতে হলে আমার সাথে আলোচনা করে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *