এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতিকের বিএনপির মনোনিত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন।
রবিবার সকাল ১০ টার দিকের শ্রীনগর পোষ্ট অফিস থেকে শ্রীনগর বাজার হয়ে ইউনিয়ন পরিষদ, ধাইসারমোড়, উপজেলা মোড়,আরধীপাড়া এলাকায় প্রচারণা ও গণসংযোগ করেন তিনি। এই কর্মসুচীতে তিনি এলাকাবাসীর সঙ্গে সরাসরি সংযোগে অংশ নেন।
গণসংযোগকালে শেখ মোঃ আব্দুল্লাহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের অভাব-অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি ন্যায়বিচার, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এলাকাবাসীর উষ্ণ সাড়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণা কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রচারণা ও গণসংযোগে আরো অংশ নেন, উপজেলা বিএনপির যুগ্ম সাঃ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন,সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেন মিলন, সাঃ সম্পাদক নুর ইসলাম বেপারী, যুগ্ম সাঃ সম্পাদক আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহম্মেদ রনি, শ্রমিকদলের সভাপতি শফিক মোড়ল,সাবেক সভাপতি দিদার হোসেন,কৃষকদলের আহবায়ক শেখ শাহ আলম, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, বিএনপি নেতা মিন্টু শেখসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
