১ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ঢাকা -১ আসনের প্রার্থীর মনোনয়ন বাতিল

মো.কামাল হোসেন : আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ঢাকা -১ আসনের প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে যাচায় বাছায় শেষে ২ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলামের মনোনয়ন বাতিল করেন।

এদিকে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মনোনয়ন বাতিল করায় ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বইছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ বিষয়ে সন্দেহ পোষন করছেন অনেকে।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কামাল হোসেন মাস্টার বলেন, সামান্য কারণে আমাদের প্রার্থীর মনোনয়ন বাতিল করায় আমরা এর বিরুদ্ধে আপিল করেছি এবং অতি দ্রুতই আমরা প্রার্থীতা ফিরে পাবো ইনশাআল্লাহ ।’

নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী, আব্দুল মালেক জানান, ‘দোহার নবাবগঞ্জ বাসীকে বলবো আপনারা দোয়া করতে থাকুন আমরা অতি দ্রুতই প্রার্থীতা ফেরত পাবো। আমরা আপিল করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *