এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার জমজম টাওয়ারের সামনে উপজেলা যুবদল আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমরা সবাই দোয়া করছি। তিনি দ্রুত সুস্থ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন এবং বিপুল ভোটে বিজয়ী হয়ে ভবিষ্যতের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, নানা আলোচনা চলছে, তবে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মোমিন আলী।
এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, দেলোয়ার হোসেন, জসিম মোল্লা, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকিসহ দলীয় নেতাকর্মীরা।
