কেরানীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কেরানীগঞ্জ ( ঢাকা)প্রতিনিধি: কেরানীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় সিকদার সুপার মার্কেটে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই দোয়া মাহফিল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি উপস্থিত জন সাধারণের কাছে গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কমনা করেন। এসময় দোয়া মাহফিল অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা এ্যাডভোকেট সেলিম চৌধুরী, সিকদার সুপার মার্কেটের চেয়ারম্যান বিএনপি নেতা আসলাম সিকদার ও বিএনপি নেতা মো. সেলিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *