তজুমদ্দিনে ইউএনও শুভ দেবনাথের বিদায়ী সংবর্ধনা

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে বদলি জনিত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে উপজেলা বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

রবিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে ইউএনও শুভ দেবনাথ তজুমদ্দিনে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।বিদায়ী বক্তব্যে ইউএনও শুভ দেবনাথ তজুমদ্দিনে তার কর্মকালকে স্মরণীয় উল্লেখ করে বলেন, “এ উপজেলার মানুষের আন্তরিকতা আমার কাছে সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে।”

পরে উপজেলা বিএনপির পক্ষ থেকে বিদায়ী ইউএনওর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি হাসান সাফা পিন্টু, একেএম মহিউদ্দিন জুলফিকার, তজুমদ্দিন প্রেসক্লাব আহ্বায়ক সাইদুল হক মুরাদ, সাবেক সাধারণ সম্পাদক ফকরে আজম পলাশ, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সাদী প্রমুখ। এছাড়াও বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *