সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন(২৮)কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছেন ইমিগ্রেশন পুলিশ। রোববার(৮ নভেম্বর)ভোর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে সিংগাইর থানায় হস্তান্তর করেন।গ্রেফতারের বিষয়টি সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডি গ্রামের আব্দুস সামাদের ছেলে। এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান,সরকার পতনের পর তিনি দেশের বাইরে আত্মগোপনে ছিলেন। শুক্রবার সকালে দেশে ফিরে এলে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে শনাক্ত করে আটক করেন।
আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক মামলা রয়েছে বর্তমানে তিনি সিংগাইর থানায় রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
