শাহজাহান খান (দুবাই) : আমিরাতে আজকে নতুন করে আরও ৮৫ জন করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশটিতে সর্বোমোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৩৩ জন।
বুধবার (২৫ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য অধিদপ্তরের সরকারী মুখপাত্র ডা. ফরিদা আল হোসানির মাধ্যমে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ের সময় এই ঘোষণা দেওয়া হয়। আজকে নতুন করে ৭ জনসহ এ যাবৎ মোট ৫২ জন সম্পুর্নরূপে সেরে উঠেছেন বলে গন মাধ্যমকে জানিয়েছেন।
