ঠাকুরগাঁও প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টু: ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে সনাতনধর্মালম্বী ও এলাকাবাসী। রোববার সকালে রাণীশংকৈক উপজেলা পরিষদের সামনে হোসেনগাঁও ইউনিয়নের বারঘরিয়া হাতিয়া সার্বজনীন শ্মশান ঘাট এর উপরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবিতে এ মানববন্ধন করা হয়।
বারঘরিয়া দক্ষিন নারায়নপুর সুন্দরপুর উত্তরগাও সনাতনধর্মালম্বীরা জানান সার্বজনীন শ্মশান ঘাটের জমি জবরদখলকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন। সেই সাথে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান তারা।
