ঢাকার দোহার উপজেলার জয়পাড়া এলাকায় ‘চিলি চাইনিজ এন্ড রেস্টুরেন্ট’ নামে একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে দোহার উপজেলার সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে হঠাৎ করে অ্যাডজাস্ট ফ্যানে আগুন লাগলে গ্যাসের কারণে আগুন ছড়িয়ে পরে রেস্তোরাঁর আশেপাশে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় গ্রিল মেশিন ও রেস্টুরেন্টের কাজে ব্যবহৃত কিছু উপকরণ ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।
