স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকা ১২জন মুক্তি পেয়েছে। এরা সবাই দীর্ঘ ১৪দিনের বেশি সময় হোম কোয়ারেন্টাইনে ছিল। এসময় তাদের শরীরে কোন করোনাভাইরাসের জীবানুর লক্ষন ধরা না পরায় তাদের মুক্ত ঘোষনা করা হয়।
এদের মধ্যে ইতালি প্রবাসী ও তার স্ত্রী, কুয়েত, সৌদি আরব এবং ভারত ফেরত লোকজন রয়েছে। কেরানীগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন আজ মঙ্গলবার (২৪মার্চ) বিকেল ৩টায় এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, উপজেলার ১২টি ইউনিয়নে আরও ৭৮জন বিদেশ ফেরত প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছে। এদের বেশিরভাগ প্রবাসীরা হচ্ছে ইতালি ফেরত। বাকীরা সিংগাপুর, মালেশিয়া, সৌদি আরব, কুয়েত, পর্তুগাল ও ভারত ফেরত। এদেরকে সকাল-বিকেল প্রতিদিন তাদের বাড়িতে গিয়ে স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে এবং নিবীর পর্যবেক্ষনে রাখা হচ্ছে। তবে এপর্যন্ত কেরানীগঞ্জে কোথাও করোনাভাইরাসে সংক্রামিত রোগীর সন্ধান পাওয়া যায়নি।
