সাদিয়া আক্তার সুমনার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে সাদিয়া আক্তার সুমনাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্বামী, শ্বশুর-শাশুড়ি ও অন্যান্য অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় ৩ শতাধিক এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা অভিযোগ করেন, উপজেলার কুকুটিয়া গ্রামের মেয়ে সাদিয়া সুমনাকে পড়াশোনার সুবাদে লজিং মাস্টার রাসেল প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে নিয়ে যায় নোয়াখালীর চাটখিলে। সেখানে নিয়ে যাওয়ার পর থেকে সে ও তার পরিবার যৌতুকের জন্য নানাভাবে চাপ সৃষ্টি করতে থাকে। একপর্যায়ে সাদিয়ার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়।
গত ১৬ আগস্ট সাদিয়াকে নির্মমভাবে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। এসময় বক্তারা প্রকৃত হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জসিম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কেএম রাজিব,কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, সাঃ সম্পাদক আলমগীর হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন, সাঃ সম্পাদক এনায়েত হোসেন, নিহত সাদিয়া আক্তার সুমনার চাচা মহিন ঢালী,ইউপি সদস্য তপন শেখ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *