মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট ইউনিয়নের ছোটোখাটামারীর অষ্টমীর ঘাট পাড়ের আজিজুল ইসলাম এর বাড়িতে ৩০ জনের জীবন দক্ষতা বিষয়ক ২৫ তম সেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আজিজুল ইসলাম এর বাড়িতে ৩০ জনের জীবন দক্ষতা বিষয়ক ২৫ তম সেশন অনুষ্ঠিত হয়।
আজকে স্বপ্নসারথি দলের কিশোরীদের সমন্বয়ে জীবন দক্ষতা বিষয়ক সেশনের মুল লক্ষ্য ছিলো স্বপ্নের কথা বলতে চাই। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন ব্র্যাকের কুড়িগ্রাম জেলার ব্যবস্থাপক সাইফুল ইসলাম।
তিনি বলেন ব্র্যাকের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ,গরীব অসহায় মেহনতী মানুষের আইনি পরামর্শ দেন এবং প্রতি রবিবার সকাল ৮.৩০টা থেকে বিকাল ৫. ৩০মিনিট পর্যন্ত খোলা থাকে আইনি পরামর্শ দেওয়ার জন্য। ব্র্যাকের ২৫ তম সেশনে ৩০ জন স্বপ্নসারথিকে পিতা মাতা বরাবর বাল্যবিবাহ প্রতিরোধে এবং তাদের স্বপ্ন নিয়ে চিঠি লেখা হয়। স্বপ্নসারথিরা চিঠি লিখে তাদের মনের কথা পিতা মাতা বরাবর ব্র্যাকের অফিসার( সেলপ) হিতেশকুমার কর্মকর্তা নিকট প্রেরণ করেন।
ব্র্যাকের কর্মকর্তা হিতেশকুমার বলেন, স্বপ্নসারথিদের অভিভাবক নিয়ে মিটিং করে তাদের মতামত অভিভাবকদের জানিয়ে দেবেন। বাল্যবিবাহ প্রতিরোধে জীবন দক্ষতা বিষয়ক ২৫ তম সেশনের মিটিং সমাবেশ পরিচালনা করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠণ করা হয়। স্বপ্নের কথা বলতে চাই এবং স্বপ্নসারথি দলের কিশোরীদের ৩০ জনের মতামত নিয়ে কমিটি ঘোষণা করেন, কুড়িগ্রাম জেলা ব্যবস্থাপক সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের অফিসার হিতেশকুমার ,স্বপ্নসারথি দলের কিশোরীদের আহবায়ক লাবনী আক্তার লিজাসহ-আহবায়ক মোনালিসা আক্তার মিম, জান্নাতি আক্তার বৃষ্টি। পরিশেষে সকলের সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে আলোচনা সভার সমাপ্তি হয়।
