টঙ্গিবাড়ীতে তরুণীর আত্মহত্যা’ আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

ফিরুজ আলম বিপ্লব :  টঙ্গিবাড়ী প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন কলেজ ছাত্রী রিমি আক্তার (১৭)। রিমি আক্তার বিক্রমপুর-টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সে জেলার টঙ্গিবাড়ী উপজেলার রাউৎভোগ গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। ঘটনার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৭ আগস্ট রবিবার সকাল সাড়ে ১০টায় ধীপুর ইউনিয়নের ব্রাহ্মণ ভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

এতে ভুক্তভোগীর পরিবার, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, প্রেমের নামে প্রতারণা করে এমন নৃশংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। তারা হুঁশিয়ারি দেন দোষীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ।

নিহত রিমির মা সাংবাদিকদের কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রায় ১৬ মাস ধরে দ্বারে দ্বারে ছোটাছুটি করছি, কিন্তু আমার মেয়ের কোনো বিচার পাচ্ছি না। মামলা দিয়ে আমি নিঃস্ব হয়ে যাচ্ছি। আমরা আসামি গ্রেফতার করার জন্য অব্যহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *