শ্রীনগরে কানাডা পাঠানোর কথা বলে কোটি টাকা নিয়ে উধাও ফার্ণিচার দোকানীÔ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে একাধিক ব্যক্তিকে কানাডা পাঠানোর কথা বলে ১ কোটি ৯ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন শ্রীনগর চকবাজার নুর আলম ষ্টিল ফার্ণিচার দোকানীর মালিক নুর আলম।
এব্যাপারে ভুক্তভোগী সাগর হোসেন নামে এক ব্যক্তি নুর আলমসহ তার পিতা হাজী আঃ সাত্তারকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, শ্রীনগর চকবাজার নুর আলম ফার্ণিচার দোকানের পাশেই ভুক্তভোগীর মোবাইল ও ইলেকট্রনিক পন্য সার্ভিসিংয়ের দোকান। সে থেকে নুর আলম ও তার বাবার হাজী সাত্তারের সাথে তার সুসম্পর্ক। সেই সুবাদে নুর আলম ২২ লক্ষ টাকার বিনিময়ে বৈধভাবে কানাডা নেয়ার প্রস্তাব দিলে ভুক্তভোগী রাজী হয়ে তার নিজের পাসপোর্ট ও নগদ ০১ লক্ষ টাকা এবং পরবর্তী লিখিত চুক্তি মোতাবেক ব্যাংক চেকের মাধ্যমে আরও ৯ লক্ষ টাকা দেন নুর আলমকে। পরবর্তীতে ভুক্তভোগীকে দুইবার কানাডা ফ্লাইটের তারিখ দিয়ে ১ লক্ষ ৮০ হাজার মার্কেটে খরচ করান। চুক্তি মোতাবেক ভুক্তভোগীকে কানাডা পাঠাতে ব্যর্থ হয়ে
আজ নয় কাল পাঠাবে বলে তালবাহানা করতে থাকে।

জাহাঙ্গীর আলম বাচ্চু নামে আরো একজন ভুক্তভোগী জানান, আমাকে ১ বছরের মধ্যে কানাডায় পাঠানোর কথা বলে নুর আলম আমার কাছ থেকে গত দেড় বছর পূর্বে ১৩ লক্ষ টাকা নিয়ে কানাডা পাঠাতে ব্যর্থ হয়ে টাকা ফেরত দিচ্ছে না। আমি ছাড়াও একই আমার এলাকার এমদাদুলের কাছ থেকে ১৩ লক্ষ, সোহেল রানার ১৪ লাখ, হরপাড়া এলাকার বাবুলের ১২ লাখ, পাকিরা পাড়ার গফুরের ৫ লাখ ও দয়হাটা গ্রামের রাফির কাছ থেকে ২ লাখ টাকা সর্বমোট ১কোটি ৯ লাখ টাকা নিয়ে গত ৩ মাস ধরে উধাও হয়ে যান নুর আলম।
এব্যাপারে অভিযুক্ত নুর আলমের পিতা হাজী সাত্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, যারা টাকা দিয়েছে তারা আমাকেসহ আমার চার ভাই কাউকে জানিয়ে দেয়নি। তাদের যে ব্যবস্থা সেটা তারা নিবে আমার কোন আপত্তি নেই।
অভিযোগ তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এসআই আঃ রাজ্জাক বলেন,লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *