দোহারে ছেলের সাথে অভিমানে মায়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা বাংলাবাজার এলাকায় ছেলের সাথে অভিমানে মাকসুদা আক্তার (৩৮) নামে এক গৃহবধু আত্মহত্যার করেছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত মাকসুদা ঐ এলাকার মৃত আইজউদ্দিনের স্ত্রী।
নিহত মাকসুদার ছেলে মাহফুজ (১৭) বলেন, মায়ের মোবাইলে অতিরিক্ত কথা বলা নিয়ে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মায়ের সাথে কথা কাটাকাটি হয়। পরে আমরা মুমিয়ে পরি। রাত তিনটার দিকে হঠাৎ ঘুম থেকে উঠে মাকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে চিৎকার করে উঠি। এসময় আমার আত্মচিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে ঝুলন্ত অবস্থায় মাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।
দোহার থানার পুলিশ পরিদর্শক মো. নুরুন্নবী ইসলাম বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *