নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় মিলাদ ও দোয়ার আয়োজনের মাধ্যমে ক্ল্যারিটি আর্কিটেকচার অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার আয়েশা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ অফিসের উদ্বোধন করা হয়। অফিসটি আধুনিক ডিজাইন ও সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আর্কিটেকচারাল ডিজাইন , ইন্টোরিয়াল ডিজাইন এবং প্রজেক্ট কনসালটেন্সি সেবা দেওয়া হবে। উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের সৃজনশীলতা ও পেশাগত প্রতিশ্রুতির সূচনা করল।
এবিষয়ে আর্কিটেক্ট এ আর নাইম হোসেন জানান, এখানে অভিজ্ঞ আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার দ্বারা আধুনিক, সৃজনশীল ডিজাইন পরিকল্পনা, রাজউক ও পৌরসভা প্ল্যান এবং স্থাপত্যসেবা প্রদান করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পেশাজীবী ও আমন্ত্রিত অতিথিরা।
