কেরানীগঞ্জে স্বাস্থ্যকর স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে উৎসাহকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি:  ঢাকার কেরানীগঞ্জে স্কুল-কলেজের ছাত্রীদের স্বাস্থ্যকর স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে উৎসাহকরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়ার সার্বিক তত্ত্বাবধানে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় শুভাঢ্যার ২ টি স্কুল ও কলেজের ছাত্রীদের নিয়ে স্বাস্থ্যকর স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের উৎসাহকরন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এসময় সচেতনামূলক বক্তব্য দেন সংশ্লিষ্ট ইউনিয়নের প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা, স্কুলের প্রধানশিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি সুস্থ জাতি গঠনে সুস্থ মা দরকার। আর এই সুস্থ মার জন্য সুস্বাস্থ্য অত্যাবশক। অস্বাস্থ্যকর স্যানেটারি ন্যাপকিনের কারণে আমাদের অনেক মা বোন জরায়ু ক্যান্সারসহ অনেক জটিল রোগে আক্রান্ত হয়। ছাত্রী বোনদের প্রতি অনুরোধ অস্বাস্থ্যকর স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করুন। আপনারা আমাদের ভবিষ্যতের কান্ডারি, আপনাদের সুস্বাস্থ্য আমাদের জাতীয় সম্পদ।

এসময় টোকেন অব রেসপেক্ট হিসাবে কিছু স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *