সিংগাইরে ১ কেজি গাজা ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক-২

 সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ১ কেজি গাজা ও ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারি আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বৈরাগিরটেক গ্রাম থেকে তাদের আটক করেন।

গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার বৈরাগিরটেক গ্রামের বাবুল হোসেন(৪১) ও সিংগাইর পৌর এলাকার সালমান হোসেন(২১)। থানা পুলিশ সূত্রে জানাযায়, সিংগাইর থানার অফিসার ইনচার্জ(ওসি) জেওএম.তৌফিক আজমের তত্ত্বাবাধনে ও এসআই পার্থ শেখর ঘোষ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সায়েস্তা ইউনিয়নে বৈরাগিরটেক গ্রামে মো.বাবুল হোসেনের বাড়িতে অভিযান চালান।

এসময় তাদের ঘর তল্লাশি করে ১ কেজি গাঁজা ও সেই সাথে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক বিক্রির অভিযোগে বাবুল হোসেন ও সালমানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই দিনগত রাতেই পুলিশ বাদী হয়ে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন । বুধবার (২৫ জুন) সকালে গ্রেফতারকৃতদের মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *