শ্রীনগর ইউপি মেম্বার স্বপনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর সংবাদ প্রকাশের জেরে স্বার্থান্বেষী মহলের অপ-প্রচার

নিজস্ব প্রতিবেদক:  সম্প্রতি শ্রীনগর ৬নং ওয়ার্ড মেম্বার স্বপনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির সংবাদ বিভিন্ন পত্রিকা অনলাইন পোর্টাল ও বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ প্রকাশের জেরে আক্রোশ বর্শবর্তী হয়ে দুই সাংবাদিককে জড়িয়ে একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে অপ-প্রচার চালাচ্ছে।

মুল ঘটনা হচ্ছে , গত কয়েক দিন পূর্বে  শ্রীনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতারণা পূর্বক বিয়ে ! অতপর নগ্ন ছবি তুলে দেহ ব্যবসার জন্য চাপ প্রয়োগ ” শিরোনামে একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে স্বপন মেম্বার ক্ষিপ্ত হয়ে ১৫ জুন রোববার রাত সোয়া ৮ টার দিকে কলেজ গেইট এলাকায় সাংবাদিক এম এ কাইয়ুম মাইজভাণ্ডারী,নজরুল ইসলাম ও মিঠু তালুকদারকে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ প্রাণ নাশের হুমকি দেয় স্বপন মেম্বার।

এঘটনায় দৈনিক ইনকিলাবের পদ্মাসেতু উত্তর থানার প্রতিনিধি আঃ কাইয়ুম মাইজভাণ্ডারী বাদী হয়ে বিবাদী স্বপন মেম্বারের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি সাধার ডায়রী করেন। ডায়রী নং-৬৪৬ তাং১৬/৬/২৫ খ্রিঃ।
থানায় জিডি করার পর স্বপন মেম্বার আর বেশি ক্ষিপ্ত হয়ে সাংবাদিক এম এ কাইয়ুম মাইজভাণ্ডারী ও নজরুল ইসলামকে হেনস্থা করার জন্য এদের বিরোধী একটি পক্ষকে হাত করে নেয় । এরপর স্বপনের দ্বারা নির্যাতিত ঐ নারীর ছবি মাঝ খানে দিয়ে দু-পাশে সাংবাদিক কাইয়ুম মাইজভাণ্ডারী ও নজরুল ইসলামের ছবি সাটিয়ে ফেসবুকে ছেড়ে দেয় । এমন মিথ্যা প্রচারের বিরুদ্ধে জেলা সাংবাদিক কল্যাণ সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং এসব ফেসবুক সাংবাদিক নামধারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের উদ্যােগ নিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *