শ্রীনগরে যুবদল নেতা মোঃ মোশারফ হোসেন এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও শোকসভা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোশারফ হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) বাদ আছর উপজেলার বাইপাস এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-১আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত,  মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ্।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, ফারুক হোসেন মোড়ল,আনোয়ার হোসেন ভুইয়া,মাশেকুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস,সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহম্মেদ রনি, সদস্য সচিব এমদাদুল হক রজিন, জাসাসের সভাপতি শফিউলম আলম চৌধুরী খান আজম, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেন মিলন,সাঃ সম্পাদক নুর ইসলাম বেপারী,বাঘড়ার সভাপতি মানিক মাদবর,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাদবর,
রাঢ়ীখালের সভাপতি শহিদুল ইসলাম কাড়াল,সাধারণ সম্পাদক সোলাইমান খান,পাটাভোগের সভাপতি সিরাজ তালুকদার,বাড়ৈখালীর সভাপতি আঃ মান্নান,তন্তরের সাঃ সম্পাদক আরিফুল হক মনু কাজীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *