দোহারে শিক্ষার্থী ও অসহায়দের মাঝে শিবিরের কোরবানির মাংস বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহারে শিক্ষার্থী ও অসহায়দের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রবিবার (৮ জুন) ছাত্রশিবিরের দোহার শাখা এই ব্যতিক্রমী উদ্যোগের আয়োজন করে। এতে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও অসহায়দের বাসায় বাসায় মাংস পৌছে দেন শিবিরের দায়িত্বশীলরা।

ঈদের ত্যাগ ও আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার তাগিদে দোহার শাখা শিবির এই আয়োজন করে। এই আয়োজনে কোরবানি করা হয় একটি গরু । পরে শিক্ষার্থী ও স্থানীয় এলাকার অসহায় মানুষদের মধ্যে গরুর মাংস বিতরণ করেন দোহার শাখার শিবিরের নেতৃবৃন্দ।

এ বিষয়ে দোহার শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ বলেন, সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের এই আয়োজন।
সেক্রেটারি ওমর ফারুক বলেন,
আমরা শিক্ষার্থীদের পাশাপাশি অসহায় মানুষের মাঝেও বাড়িতে গিয়ে রাত পর্যন্ত কোরবানির মাংস পৌঁছে দিয়েছি। সাধারণ শিক্ষার্থীদের নিয়েই ছাত্রশিবিরের পথচলা। আমরা সবসময় ইতিবাচক ছাত্ররাজনীতির মাধ্যমে ভালো ভালো কাজের দ্বারাই শিক্ষার্থী সহ সকলের মনে থাকতে চাই। শিক্ষার্থীদের সাথে নিয়ে একটি উন্নত ও শক্তিশালী বাংলাদেশ তৈরিতে ছাত্রশিবির বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *