দোহারে মরহুম সালাউদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত

আব্দুল রাহিম:  তারুণ্যের উৎসব উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় মরহুম সালাউদ্দিন বেপারী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকালে উপজেলার নারিশা উচ্চ বিদ্যালয় ও নারিশা ইউপি কার্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলা  অনুষ্ঠিত হয়। নির্ধারিত ২০ ওভারের খেলায় সুপার বুলের সংগ্রহ টপকে ইয়াং ফাইটার দল জয়লাভ করে।

ফাইনাল খেলার উদ্বোধন করেন মরহুম সালাউদ্দিন বেপারীর সহধর্মিনী, বিশিষ্ট ক্রীড়া ও শিক্ষানুরাগী সুলতানা আহম্মেদ। সভাপতিত্ব করেন যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ও নারিশা ইউনিয়র পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালাম। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মনিরুল ইসলাম জীবন বেপারী, বীর মুক্তিযোদ্ধা মো. ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, ডা. লোকমান, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম, ডা. মাহফুজ আবির, সমাজ সেবক সোলাইমান শিকদার, ব্যবসায়ী সমিতির সভাপতি আতিয়ার রহমান, সদস্য দেলোয়ার খালাসী, মিজানুর রহমান খোকন বেপারী, আজিজুল বেপারী, গাজী মহিউদ্দিন, সমাজ সেবক জামাল তালুকদার, শেখ জয়দর আলী ও মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য আব্দুল আলী মেম্বার, কবির ও সূর্যবান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *