ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার চাপায় অজ্ঞাত যুবক নিহত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উমপাড়া আর্মি ক্যাম্পের সামনে মাওয়া মুখি লেনে প্রাইভরটকার চাপায় অজ্ঞাত যুবক নিহত হয়েছে।
 বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অজ্ঞাতপরিচয় এক পথচারী।
জানা গেছে, দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, নিহতের লাশ ছিন্নভিন্ন হয়ে পড়ে, ফলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর প্রাইভেটকারটি পালানোর চেষ্টা করলে একটি অ্যাম্বুলেন্স দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে গাড়িটির গতিরোধ করে। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ঘাতক প্রাইভেটকারসহ লাশ উদ্ধার করে।
হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নিহতের লাশ বর্তমানে হাসারা হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং ঘাতক প্রাইভেটকারটিও হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *