নাজমুল হোসেন অন্তর: ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় দখলদার, চাদাবাজ, ভূমিদস্যুদের ঠাই হবে না বলে হুশিয়ারি দেওয়া হয়েছে। শনিবার বিকেলে দোহার উপজেলার দুবলি বাজারে মুকসুদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে মেহেনাজ মান্নান সমর্থিত বিএনপি নেতাকর্মীরা এ হুশিয়ারি দেন।
এসময় বক্তারা বলেন, আমরা ক্লিন ইমেজের অধিকারি মেহেনাজ মান্নানের কর্মী। তিনি আমাদের চাদাবাজ, দখলবাজ থেকে সব সময় দূরে থাকতে বলেছেন, আমরা তাই করছি। কিন্তু কোনো একটি মহল বিএনপির নাম ভাঙ্গিয়ে দোহার নবাবগঞ্জে চাদাবাজি করে বেরাচ্ছে। আমরা তাদের হুশিয়ারি দিয়ে বলতে চাই, এখনো সময় আছে সঠিক পথে চলেন।
বিএনপির নেতারা আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের পক্ষে আমরা আমাদের অভিভাবক মেহেনাজ মান্নানের হয়ে কাজ করে যাচ্ছি।
ঢাকা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. মনির হোসেন রানার সভাপতিত্বে ও দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বোরহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাবকে যুগ্ম আহবায়ক ও উপজেলা জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা খন্দকার শাহীন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাড. ফজলুল হক বেলায়াদী, দোহার উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম মিঠু বেপারী, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল আকন্দ, সাবেক সহ-সভাপতি আক্তার উজ্জামান সোহেল, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা খোকন বেপারী, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ডা. সোবহান, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন মনির, ঢাকা জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক লাভলু শিকদার, বিএনপি নেতা রাসেল , আব্দুর করিম, জাহাঙ্গীর মোল্লা, শেখ মানিক, সিফাত শিকদার, মুকসুদপুর ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ, ছাত্রদল নেতা মো. জুয়েলসহ আরও অনেকে।
