দোহারে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে অভিযান

ঢাকার দোহার উপজেলার মৈনটঘাটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে ও বাজার মনিটরিংয়ের উদ্দেশ্যে জয়পাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম এ অভিযান পরিচালনা করেন। এ সময় সাধারণ জনগণের ঈদ যাত্রায় বাড়তি ভাড়া আদায় না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি ৩ টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে দোহার থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রধান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *