নবাবগঞ্জে জাতির পিতার জন্মদিনে শ্রদ্ধা

মো. নাজমুল হোসেন : বাঙ্গালী জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ঢাকার নবাবগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা পরিষদ, প্রশাসন, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। পর্যায়ক্রমে নানা পেশার মানুষ শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু।

এসময় বক্তারা বলেন, আজকের এই অনুষ্ঠনটি জাঁকজমক ভাবে পালন করার কথা থাকলেও দেশের বর্তমান করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সামান্য পরিসরে শুধুমাত্র আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। প্রধানমন্ত্রী যখন যে নির্দেশ দিবেন আমরা তাই পালন করবো। বক্তারা আরও বলেন, মুজিব বাংলাদেশের জন্মদাতা। বাংলাদেশ যতদিন থাকবে শেখ মুজিব ততদিন থাকবে। শেখ মুজিব মরে নাই, শেখ মুজিব বেঁচে আছে প্রতিটি মানুষের অন্তরে।

পরে ছোট্ট আয়োজনে উপজেলা আব্দুল ওয়াছেক মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে জাতির পিতার জন্ম শতবর্ষ উদ্বোধন করা হয়। শেষে কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বঙ্গবন্ধু রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করে।  এসময় সাবেক এমপি সুবেদ আলী টিপু, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোহা. আবু বকর সিদ্দিকী, জেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান খান কিসমত, সাইদুর রহমান খান সোহেল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ওসি মোস্তফা কামাল, বিআরডিবি চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন, ইয়াসমিন আক্তার, ডিএন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এস.এম সাইফুল ইসলাম সহ জেলা, উপজেলা, ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *