নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনে পালিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বিদ্যালয়ের হতদরিদ্র শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেন দোহার উপজেলা নিবার্হী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন, মহিলা সদস্য হেলেনা আক্তার, মনোয়ারা বেগম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
