শ্রীনগরে ভুয়া দলিলে ভেষ্টেড সম্পত্তি দখলের চেষ্টা বাধার মুখে মারধরসহ প্রাণ নাশের হুমকি

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ)  প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের শ্রীনগরে ভুয়া দলিল সৃজন করে ভেষ্টেড এন্ড নন রেসিডেন্ট প্রপারটি  জোড় পূর্বক দখলের অভিযোগ উঠেছে।
উপজেলার বীরতারা ইউনিয়নের চারিগাঁও মৌজার আরএস ৯৫ খতিয়ানের ৩৭৪ দাগের ২৭ শতাংশ বাড়ীর সম্পত্তি দখলের অভিযোগ উঠে ঐ এলাকার মন্টু মন্ডলসহ তার ছেলে বিমল, পরিমল,দীপক, নির্মল ও লিটন মন্ডল গংয়ের বিরুদ্ধে।
ভুক্তভোগী রাম মন্ডল জানান,  এই সম্পত্তি তার দাদু মৃত সন্তুুষ মন্ডল প্রায় ৭০ বছর যাবৎ ঘর বাড়ী উত্তোলন করে ভোগ দখলে ছিলেন। দাদুর মৃত্যুর পর  ওয়ারিশ সুত্রে তারা এই সম্পত্তি দখলে থাকাবস্থায়  প্রতিবেশী মন্টু মন্ডল বিগত ১৯৭৬ সাল উল্লেখ করে নিজেকে গ্রহিতা এবং গঙ্গাপদ বসুগংদের দাতা সাজিয়ে ২২৭৯৬নং দলিল সৃজন করেন।  পরবর্তীতে তার সৃজনকৃত  দলিলটি ঢাকা তেজগাঁও রেকর্ডরুমে তল্লাশী করে দেখা এই নাম্বারে কোন দলিল রেকর্ড রুমে নেই মর্মে তল্লাশীকারক মাসুদ পারভেজ প্রত্যায়ন প্রদান করেন। এই সংক্রান্তে বিমল মন্ডল বাদী হয়ে দেওয়ানী মোকদ্দমা নং ৪৯৬ দায়ের করেন। ভুক্তভোগী রাম মন্ডর সরকারের পক্ষে ঐ মামলায় লিখিত জবাব দেয়ার পরেও  বিভিন্ন তারিখ ও সময়ে  জোড়পূর্বক এই সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে। দলিলটি ভুয়া প্রমানিত হওয়ার পরেও বিভিন্ন তারিখ ও সময়ে মন্টু মন্ডলসহ তার ছেলেরা এই সম্পত্তি দখলের চেষ্টা করলে ভুক্তভোগী রাম মন্ডলসহ তার পরিবার বাধা নিষেধ করলে তাদেরকে মারধরসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে মন্টু মন্ডলগং।
 ইউপি সদস্য তসলিমসহ  স্থানীয়রা জানান, মন্টু মন্ডল ও তারা ছেলেরা এই সম্পত্তির জাল দলিল বানিয়ে অবৈধভাবে গ্রাস করার চেষ্টা করে আসছে। এতে প্রতিবেশী রাম মন্ডল পরিবার বাধা দিলে তার পরিবারকে খুব জোড় জুলুম করে আসছে মন্টু ও তার ছেলেরা।
এব্যাপারে অভিযুক্ত দীপক মন্ডলের জানতে চাইলে তিনি বলেন, এই সম্পত্তি নিয়ে তারা এসিল্যান্ড কোর্টে মামলা দিয়েছিল সেখানে হেরেছে। এখন উভয় পক্ষের মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। দলিল সৃজনের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, এব্যাপারে আমি কিছুই বলতে পারবো না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *