মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর(মানিকগঞ্জ)থেকে : মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ইউসুফ(২০) নামের এক যু্বক নিহত হয়েছেন। মঙ্গলবার(১৪ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল সানাইল এলাকার চকের ব্রীজ সংলগ্নে এ মর্মান্তিক র্দুঘটনা ঘটে। নিহত ইউসুফ মানিকগঞ্জ সদর থানার চর গোবিন্দপুর গ্রামের আরশাদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানাযায়,হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঢাকাগামী ১টি ট্রাক বায়রা ইউনিয়নের বাইমাইল সানাইল এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ১টি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এদিকে ট্রাক ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাহিদুল ইসলাম@ জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় সড়ক দূর্ঘটনার আইনে মামলার প্রস্তুতি চলছে।
