দোহার প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময় সভা

 মো.কামাল হোসেন: ঢাকার দোহারে দোহার প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে দোহার প্রেসক্লাব ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ তারেক রাজিব, সহ-সভাপতি অলি আহমদ,  সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সংখ্যালুঘু সম্পাদক মো.কামাল হোসেন মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য মজিবুর রহমান, সদস্য মিরাজ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সভাপতি মো. জামাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা ডা.নুরুল ইসলাম, সহ সভাপতি হাফেজ রুহুল আমিন দেওয়ান, সেক্রেটারী আব্দুল মালেক,এ্যাসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা যোবায়ের আহমদ সাকী, দোহার প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক  শরীফ হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো.কামাল হোসেন, প্রচার সম্পাদক আসাদ মাহমুদসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *