এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে শুক্রবার রাতে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে এবং ছিনতাইকারীদের যথাযথ বিচারের দাবীতে ঢাকা-মাওয়া মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকেড ও প্রতিবাদ কর্মসূচি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শনিবার বেলা ১২ টায় দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন ঢাকা মাওয়া মহাসড়কে অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী এ কর্মসূচিতে অংশগ্রহন করেন। এ সময় তারা অপরাধীদের দ্রুত বিচারের দাবীতে স্লোগান দিতে থাকে।
এতে ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। উভয় প্রান্ত শত শত যানবাহনের জট বাঁধে। বাড়ে যাত্রী দুর্ভোগ। তবে জরুরি সেবার যানবাহনগুলো চলাচল করতে দেওয়া হয়।
পরে সিরাজদিখান সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো: ইমরান হোসনের আশ্বাসের ভিক্তিতে ঘন্টা খানেক পর আন্দলোনকারীরা সড়ক থেকে সরে যায়
