রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশন ( দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) ২০২৫-২০২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। এতে কালবেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফ সভাপতি, সকাল-সন্ধ্যার সিনিয়র রিপোর্টার তাবারুল হক সাধারণ সম্পাদক এবং মানবজমিনের সিনিয়র রিপোর্টার রাশিম মোল্লা দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সাধারণ সভা শেষে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সহসভাপতি পদে আবুল কাশেম, যুগ্ম সম্পাদক পদে নিউজ টোয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ ও সাংগঠনিক সম্পাদক পদে এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আলী তালুকদার নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির কোষাধ্যক্ষ পদে আজকালের খবরের সিনিয়র রিপোর্টার সাইফুল আলম মন্টু, প্রচার প্রকাশনা সম্পাদক পদে মানবজমিনের সিনিয়র রিপোর্টার মারুফ কিবরিয়া, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে সাইফুল হক মিঠু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি মতলু মল্লিক, এনটিভির শফিক শাহীন, ইত্তেফাক ও সিনিয়র রিপোর্টার জামিউল আহসান শিপু, নবরাজের চিফ রিপোর্টার রফিক উজ্জামান ও বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম সুমন নির্বাচিত হয়েছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি আবু সালেহ আকন প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতার হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *