এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : মুন্সিগঞ্জের শ্রীনগরে জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যােগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় উপজেলার বাড়ৈগাঁও বাজার মাঠে আটপাড়া ইউনিয়ন শ্রমিকদলের আয়োজনে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
আটপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক শাহিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জল, উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল, সাঃ সম্পাদক শফিক ভুইয়া, সিনিঃ সহ-সভাপতি আলম বেপারী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আলমগীর আলম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা বিএনপির সাবেক সদস্য হাবিবুর রহমান, ইদ্রিস আলী,আলীনুর হোসেন চঞ্চল, কেএম রাজীব, লিমন লস্কর,আবু জাফর, শ্রমিক দল নেতা আজমির,সেলিম মল্লিক, জসিম প্রমুখ।
