কেরানীগঞ্জে প্রায় ১কোটি ৩০ লাখ টাকা মূল্যের খাস জমি উদ্ধার

কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে প্রায় এক কোটি ৩০ লাখ টাকা মূল্যের খাস জমি উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকারের নেতৃত্বে মডেল থানার ভাড়া লিয়া মৌজার ১নং খাস খতিয়ানের আর এস ২০নং দাগের ১৩ শতাংশ সরকারি খাস পুকুরের জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমিতে একটি লাল সাইনবোর্ড টাঙ্গানো হয়। এটি আরএস পুকুর শ্রেণীতে খনন উপযোগী এবং ইজারাযোগ্য।

এ সময় উপস্থিত ছিলেন রোহিতপুর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন ও সার্ভেয়ার মো. আফজাল হোসেন প্রমূখ। উদ্ধারকৃত জমির বর্তমান বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৩০ লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *