নবাবগঞ্জে এইচপিভি টিকা কেন্দ্র পরির্দশন করলেন ইউএনও

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধক টিকাদান ক্যাম্পইন পরির্দশন করেছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) দিলরুবা ইসলাম।  বুধবার (১৩ নভেম্বর) উপজেলা পাতিল ঝাপ উচ্চ বিদ্যালয়, শোল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে টিকার ক্যাম্প পরির্দশন করেন ইউএনও।

এসময় উপস্থিত ছিলেনÑ নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাখাওয়াত হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
জানা যায়, এবছর পঞ্চম থেকে নবম শ্রেণির মেয়ে শিক্ষার্থী বা শিক্ষার্থী না হলেও ১০-১৪ বছর বয়সী মেয়েরা অনলাইন নিবন্ধনের মাধ্যমে এই ভ্যাকসিন গ্রহন করতেছেন। পরে অনলাইন সার্টিফিকেটও সংগ্রহ করতে পারবেন তারা। যারা অনলাইনে আবেদন করতে সামর্থ্য নেই তারা ফর্মপূরণ করেও এই ভ্যাকসিন নিতে পারছেন।
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাখাওয়াত হোসেন বলেন, এই এইচপিভি ভ্যাকসিনটি শতভাগ হালাল সার্টিফাইড। কোন ধরণের পার্শ্ব প্রতিক্রীয়া নেই। ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ৫দিন উপজেলার ৪২টি কেন্দ্রে ৪ হাজার মেয়ে শিশুকে এ টিকা দেয়া হচ্ছে। যারা এখনো টিকাটি গ্রহণ করেননি এখনই নিয়ে নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *