কেরানীগঞ্জে স্বামীকে অপহরণ স্ত্রীসহ ৫ অপহরণকারী গ্রেফতার

 কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিয়ের একদিন পরেই প্রেমিককে দিয়ে স্বামীকে অপহরণের ঘটনায় মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যে স্ত্রীসহ পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০। অপহরণকারীরা হচ্ছে মো: রিফাত সিকদার (১৯),মোহাম্মদ রাজ (২১),মেহেদী হাসান (১৯),মোসাম্মৎ কাশফিয়া আক্তার (১৫) স্ত্রী মোছা: জান্নাতুল ফেরদৌ (১৮)। র্যাব-১০ সূত্রে জানা যায়,দক্ষিণ কেরানীগঞ্জ থানার বেয়ারা বাজার এলাকায় বসবাসকারী মোঃ ফয়সাল (৩০) গত ৭ নভেম্বর পারিবারিক সম্মতিক্রমে একই এলাকার মোছাঃ জান্নাতুল ফেরদৌস (১৮)কে বিবাহ করেন। গত ৮নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টায় ফয়সাল ও তার নববিবাহিত স্ত্রী জান্নাতুল ফেরদৌস কে সাথে নিয়ে সারিঘাট এলাকায় ঘুরতে যায়। দুই ঘণ্টা পর জান্নাতুল একা তার স্বামীর বাসায় গিয়ে তার শাশুড়ীকে জানায় যে, অজ্ঞাতনামা ৬/৭ জন ব্যক্তি ফয়সালকে মারধর করে জোরপূর্বক একটি সিএনজি যোগে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে গেছে। ঘটনাটি শুনে ফয়সালের মা তার আত্মীয়স্বজনদের নিয়ে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করতে থাকে।

খোঁজাখুজির একপর্যায়ে অজ্ঞাত অপহরণকারীরা ফয়সালের মায়ের মোবাইল নম্বরে ফোন করে ফয়সালের মুক্তিপণ হিসেবে ৬০ হাজার টাকা মুক্তি পন দাবি করে অন্যথায় তারা ভিকটিম ফয়সালকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে ফোন রেখে দেয়। পরে ভিকটিম ফয়সালের মা বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ভ অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অপহৃত ভিকটিম ফয়সালকে দ্রুত উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর রাত আনুমানিক সাড়ে সাতটায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার মতিঝিল থানার গোপীবাগ এলাকায় একটি অভিযান পরিচালনকা করে। মামলা রুজুর এক ঘণ্টার মধ্যে অপহৃত ভিকটিম ফয়সালকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ রিফাত শিকদার (১৯), মোহাম্মদ রাজ (২১),মোঃ মেহেদী হাসান (১৯)কে গ্রেফতার করে।

পরে গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে একই রাতে রাজধানীর ওয়ারী থানার গোপীবাগ এলাকা হতে অপহরণকারী চক্রের অপর দুইজন মোছাঃ কাশফিয়া আক্তার (১৫) ও ভিকটিম ফয়সালের স্ত্রী মোছাঃ জান্নাতুল ফেরদৌস (১৮)কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম ফয়সালের স্ত্রী জান্নাতের সাথে আসামী রিফাতের বেশ কিছুদিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। ফয়সালের সাথে জান্নাতের বিয়ের পরেরদিনই রিফাত ও জান্নাত তাদের পূর্বপরিকল্পনা মোতাবেক তাদের অন্যান্য সহযোগীদের সহায়তায় ভিকটিম ফয়সালকে অপরহণ করে এবং ফয়সালের মুক্তিপণ হিসেবে ৬০ হাজার টাকা মুক্তি পন দাবী করে। উক্ত টাকা নিয়ে রিফাত ও জান্নাত অন্যত্র পালিয়ে গিয়ে বিয়ে করার পরিকল্পনা করেছিল বলে জানায়। গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *