নবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কাজী সোহেল.আনন্দ মিছিল, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে নবাবগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। রবিবার (২৭ অক্টোবর) বিকাল ৫টায় শহীদ মিনার চত্বর থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ মিছিল বের হয়। যুবদল নেতা মো. মোজাহিদ খানের নেতৃত্বে

মিছিলটি উপজেলা ফটক হয়ে বাগমারা বাজার প্রদক্ষিণ করে শহীদ মিনারে ফিরে আসে।
শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত পথসভা করে। এসময় বক্তব্য রাখেন যুবদল নেতা মো. তারেক হোসেন, মো. নাঈম, মো. রনি, ইকরাম হোসেন, মিরাজ হোসেন, সাইদুল মোড়ল, তানভীর শরীফ, শেখ শাওন প্রমুখ। পরে কলাকোপা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *